১০/০২/২০২৬, ২৩:১০ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২৩:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামে মামুন সভাপতি, শামীম সম্পাদক

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক কমিটিতে ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ কমিটি গঠিত হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিত ঘোষ, কোষাধ্যক্ষে জিটিভির মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদকে এটিএন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক পদে গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রিয়া সম্পাদক পদে এখন টিভির কাউসার আহমেদ।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আইএর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির মো. হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল ও আনন্দ টিভির মেহেদি হাসান মৃদুল ।

পড়ুন: জানমালের ক্ষতি ও চাঁদাবাজি করলে কাঠগড়ায় দাঁড় করানো হবে: গোলাম মোস্তফা

দেখুন: গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার হবেই : নাহিদ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন