বিজ্ঞাপন

টাঙ্গাইলের ​মির্জাপুরের কদিম দেওহাটায় দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ দুপুরে (শনিবার) একদল সশস্ত্র চার থেকে পাঁচ সদস্যের ডাকাত দল আলতাফ হোসের বাড়িতে হানা দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক কোটি পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে।

বিজ্ঞাপন

​ঘটনার বিবরণ- ​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনি দু’টার দিকে যখন বাড়ির পুরুষ সদস্যরা বাইরে ছিলেন,সেই সুযোগে চার-পাঁচ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে।

​​ভুক্তভোগী পরিবারের সদস্য আলতাফ হোসেনের পুত্রবধূ জানান,আমি বাহিরে রান্না করতে ছিলাম ফ্রীজ থেকে মাছ আনতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি হঠাৎ করে চার – পাঁচ জন লোক ঘরের ভিতরে সোফায় বসে আছে।আমি দরজার কাছে যেতেই আমাকে লাঠি দিয়ে মাথায় ও হাতে আঘাত করে।এরপর আমাকে এক রুমে দরজা বন্ধ করে আটকিয়ে রেখে আলমারির ও ওয়ারড্রবে তালা ভেঙ্গে সবকিছু লুট করে নিয়ে যায়।এ বিষয়ে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরির জন্য প্রস্তুতি চলছে।

পড়ুন- ঐতিহাসিক বৈঠক: পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

দেখুন- যশোরে বিপুল ইয়াবাসহ মাদক কারবারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন