হামের উপসর্গ নিয়ে আরিশফা নামক ৪ মাসের বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল রবিবার(১২ এপ্রিল) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ইউনিটে ভর্তি রয়েছে আরো ২০ জন শিশু।
নিহত আরিশফা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর গ্রামের আরমান হোসেনের মেয়ে।
গত মাসের(২৯শে মার্চ) ঠান্ডা ও জ্বর আসলে প্রাথমিক চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে হামের লক্ষণ দেখা যায়। গতকাল বিকেলে শরীরের অবস্থা অবনতি হয়।
এতে করে শিশু টি ধিরে ধিরে নিস্তেজ হয়ে পড়ে। আনুমানিক রাত ৬টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী আহসান জানান, প্রথম হামের উপসর্গ পাওয়ায় আরিশফার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।সেখান থেকে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

