বিজ্ঞাপন

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই স্লোগা নিয়ে টাঙ্গাইল আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম প্রমুখ।


এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন- বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : জ্বালানি মন্ত্রী

দেখুন- অতিরিক্ত দামে তেল বিক্রির সময় হাতে নাতে ধরা, অতঃপর…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন