কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার ঈদগাঁও মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের উদ্যােগে এ উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মসউদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম।
এসময় ১৫০ জন কৃষকের মধ্যে ব্রি উদ্ভাবিত নতুন ০৮টি আধুনিক জাতের ধানের প্রায়োগিক পরীক্ষণ স্থাপনের উদ্দেশ্যে ধান বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় এলএসটিডি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, এই প্রায়োগিক পরীক্ষণের ফলাফল ভবিষ্যতে ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত নির্বাচন এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।
উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, ব্রি উদ্ভাবিত আধুনিক জাতসমূহ স্থানীয় পরিবেশে পরীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা ও সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : টাঙ্গাইলে-৩ আসনে বিএনপির প্রার্থী নাসিরের নির্বাচনী মিছিল ও জনসভা


