টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রে হামলা চালিয়ে প্রিসাইডিংয়ের স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে।
এই ঘটনায় ধানের শীষের দুইকর্মী আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মান্নান ও আলমগীর।
এ ব্যাপারে সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা ২ শতাধিক সহকারি প্রিসাইডিংয়ের স্বাক্ষর ছাড়া বই ছিনতাই করে নিয়ে যায়। তারা ধানের শীষের লোক বলে জানা গেছে। পরে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের ব্যালট নেয়ার সময় দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে।
পড়ুন- নোয়াখালীর সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা


