34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর আমীরের জন্য প্রস্তত মঞ্চ, আসছেন নেতাকর্মীরা

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা: শফিকুর রহমান নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ২টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রস্তত করা হয়েছে মঞ্চ। বুধবার সকাল থেকেই নেতাকর্মীরা কর্মীরা পৌর উদ্যানে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে দলটিসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কয়েক লক্ষাধিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম হবে বলা আশা করছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট জেলা শাখা টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিকেলে দুপুরে এই জনসভার আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ।


জনসভায় জুলাইযোদ্ধা এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া জোটের অন্য শরীকদলের নেতৃবৃন্দ জনসভায় বক্তৃতা করবেন। এসময় জামায়াত ইসলামীর আমীর টাঙ্গাইলের ৮টি আসনের সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এর ফলে এয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের জয়ের পথ আরো সহজ হবে।

এ ব্যাপারে জামায়াতের জেলা আমির ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, এই জনসভা টাঙ্গাইলে নতুন ইতিহাস সৃষ্টি করবে। আমরা আশা করছি আমাদের কয়েক লাখ নেতাকর্মী জনসভায় যোগ দিবেন। এছাড়া জোটের শরীক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নিবেন।

পড়ুন- লক্ষ্মীপুরে ভোটের সিলসহ আটক ১, রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা

দেখুন- জেনেভা ক্যাম্পে হালুয়া খেলেন ববি হাজ্জাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন