32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াত ইসলামীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে দিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে।

জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যাযজ্ঞে নিহতের স্বরণে ও বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েত হয়। পরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সমাবেশে বক্তৃতা করেন জামায়েত ইসলামীর নেতারা।

সেখানে জুতা পায়ে দেখা যায়৷ টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান, বাইতুল মাল সম্পাদক ইসহাক আলীসহ আরো অনেকেই।

মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়া ইয়াহ্ খান মারুফের সাথে যোগাযোগ কর্ক হলে পাওয়া যায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, বিষয়টা তো আসলে অতদূর চিন্তা করি নাই। তবে ওখানে বক্তৃতা না রাখলেও চলতো আরকি।

এ প্রসঙ্গে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম জানান, বিস্তারিত না জেনে এ বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব না।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদের আদেশ জারিসহ ৫দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতের সমাবেশ-মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন