২৭/০২/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার মধ্য রাতে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

পড়ুন: বিনিয়োগবান্ধব পরিবেশে উল্লেখযোগ্য অগ্রগতি : বিনিয়োগ সমন্বয় কমিটি

দেখুন: জুলাই সনদের দ্রুত সিদ্ধান্ত চান: নাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন