টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৭ মার্চ) টাঙ্গাইলের কালিহাতি থানার ধলাডেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন।
তিনি আরও জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দু’জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।
পড়ুন : পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, কাশিমপুরে জীবিত উদ্ধার ভুক্তভোগী মতিন


