তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মিছিল ও লিফলেট বিতরণ হয়েছে। রোববার সন্ধ্যায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম ও যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।
পড়ুন : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত


