২৭/০২/২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে মনোহারির দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে গফুর আলী (৬০) নামের এক দোকান মালিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কাগুজিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত গফুর আলী উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।

স্থানীয়দের সহায়তায় কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে স্থানীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গফুর দোকান থেকে বের হতে না পারায় তিনি মারা যান। আগুন গফুরের দোকান থেকে পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, বাজারের গফুর আলীর খোলা পেট্রোলের দোকানেই মূলত আগুন লাগে। দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন