২৬/০২/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া

আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে মহড়াটি শুরু হয়। মহড়াটি সার্কিট হাউস থেকে বের হয়ে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা পরিদর্শন করে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়।

এ সময় টহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজওয়ান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিনসহ পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, নির্বাচনী সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন