টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রৌফ।
জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবি আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জামায়াত ইসলামীর অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
পড়ুন- গৌরপূর্ণীমা মহোৎসবে কেসিসি প্রশাসক মঞ্জু: সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সজাগ থাকার আহ্বান


