সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া টাঙ্গাইলে খেজুরের কার্টুনের হিসেবে গড়মিল দেখা দিয়েছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত খেজুরের বরাদ্দে গরমিল দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দেয় সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এর দেওয়া এই খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সে হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকাশিত বরাদ্দে টাঙ্গাইণ জেলায় ৩১৮ কার্টুন খেজুর দেয়া হয়। কিন্ত জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত হিসেবে ৩০০ কাটুন বরাদ্দ দেখানো হয়। এতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার ১৮ কাটুন খেজুর কম দেখানোয় সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়।
সূত্র জানায়, গত ১ মার্চ সারাদেশে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে খেজুরের কার্টুন বরাদ্দ দেয়া হয়। কিন্তু জেলা পর্যায়ে খেজুরের বরাদ্দকৃত এসব তথ্য বুধবার ছড়িয়ে পড়ে৷
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার সূত্রে জানা যায়, বাসাইলে ১৭ কার্টুন, ভূঞাপুর ২৩, দেলদুয়ারে ১৬, ধনবাড়ীতে ১৬, ঘাটাইলে ৩৩, গোপালপুরে ২০, কালিহাতীতে ৩৩, নাগরপুরে ২৩, সখীপুরে ২৩ এবং টাঙ্গাইল সদরে ৩৮ কাটুন বরাদ্দ দেয়া হয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রথমে আমাদের ৩১৮ কার্টুন বরাদ্দ দেয়ার কথা বলেছিলো। কিন্ত পরবর্তীতে তা সংশোধন করে ৩শ’ কার্টুন বরাদ্দ দেয়া হয়। এতে কোন গড়মিল নেই। বিষয়টি নিয়ে তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় খোঁজ নিতে বলেন। বরাদ্দগুলো এসব খেজুরগুলো ইউএনওদের কাছে দেয়া হয়েছে।
তবে এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামানের সাথে একাধিবার যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

