বিজ্ঞাপন

টাঙ্গাইলে সৌদি আরবের সাথে মিল রেখে ৪০ পরিবারের ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করেছে। শুক্রবার সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। আজ শুক্রবার সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন।
নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে মুসুল্লিরা আনন্দ প্রকাশ করেন।


ওই গ্রামের বাকি মুসুল্লিরা আগামীকাল শনিবার ঈদ উদযাপন করবেন।

পড়ুন- পটুয়াখালীর ৩৫ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল ফিতর

দেখুন- প্র/তি/শো/ধ নিতে নতুন কৌশলে ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন