১০/০২/২০২৬, ১৮:২২ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে মৃত্যু হওয়া জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে মারা যাওয়া জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার মধ্যরাতে ছিলিমপুর ইউনিয়নের ছোনাট গ্রামে জিয়ার বাড়িতে গেলে সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এসময় তিনি নিহত জিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সাবেক চেয়ারম্যান বাদল সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শেষ মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এ ঘটনা ঘটে।

পড়ুন- আগামীকাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

দেখুন- চট্টগ্রামের ভোটের প্রচারের শেষ দিনের চিত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন