২৭/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে-১ আসনে মনোনয়ন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন ঘিরে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ হয়। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। সংঘর্ষে তিন জন আহত হয়েছে।


স্থানীয়রা জানায়, মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা। সন্ধ্যায় বাসস্ট্যান্ডে গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল ভাংচুর হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পড়ুন- দিনাজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন- যে ভাবে রাজনীতিতে হাসিনার উত্থান-পতন! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন