টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ঘাটাইল আসনের বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসিরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল ৩ আসনের প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির।
ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
পরে সেখান থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের সামনে এসে শেষ হয়।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সবাইকে সহযোগী কামনা করেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়।
পড়ুন : টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে সরগরম ভোটের মাঠ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা


