কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ ভোট গ্রহণ শেষে গণনা চলছে। জেলার ৮টি আসনে মোট ৬১.৭৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বৃহস্পতিবার রাত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ তথ্য জানা যায়।
নির্বাচনে এখন পর্যন্ত কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এভার ৮ টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র।
বৃহস্পতিবার রাত থেকেই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক নিজ কার্যালয়ে সমন্বিতভাবে পুরো জেলার ফলাফল ঘোষণা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে ৬৫.৫৯ শতাংশ, টাঙ্গাইল-২ আসনে ৬৪.৪৯ শতাংশ, টাঙ্গাইল-৩ আসনে ৬৩ শতাংশ, টাঙ্গাইল-৪ আসনে ৬০ শতাংশ, টাঙ্গাইল-৫ আসনে ৬২.২ শতাংশ, টাঙ্গাইল-৬ আসনে ৫৯. ৯৬ শতাংশ, টাঙ্গাইল-৭ আসনে ৫৮.১২ শতাংশ এবং টাঙ্গাইল-৮ আসনে ৬০. ৬২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১ হাজার ৬৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬ হাজার ৪৩১ জন এবং পৌলিং অফিসার ১২ হাজার ৮৬২ জন দায়িত্ব পালন করেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন: হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা
আর/


