১৭/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহতবিক্ষুব্ধ জনতার বাসে আগুন

টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়
আরোহী আহত হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা একই পরিবহনের আরেকটি বিনিময় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। নিহত উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেরও গ্রামের জাকের আলীর ছেলে জিহাদ (২২)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, হতাহতরা তাদের অসুস্থ মামাকে দেখতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুর হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে তারা গোলাবাড়ি এলাকায় পৌছালে ঢাকা থেকে আসা ধনবাড়ীগামী একটি বিনিময় পরিবহন বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। পরে খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে পড়েন। পরবর্তীতে একই পরিবহনের বিনিময় বাসে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, আমরা ঘটনাস্থলে রয়ের্ছি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন