টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর নারায়ণ পাল (৯৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার পোষ্টকামুরী পালপাড়া এলাকায় একটি পুকুরে তার লাশ উদ্ধার করা হয় । নিহত নারায়ন পাল পোষ্টকামুরী পালপাড়া গ্রামের নিবারণ পালের ছেলে।
নারায়ন পালের ছেলে রতন পাল জানান, গত সোমবার সকাল থেকে নিখোঁজ হয় তার বাবা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করা হয়। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে লাশ দেখতে পান। রতন পাল জানান, কিছু দিন আগে তার বাবা ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরন করতেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারত-পাকিস্তানের যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই
ইম/


