টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত হয়েছে একজন। বুধবার রাতে সাড়ে ৮টায় উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিহতের পরিবার ও ঘাটাইল থানার ওসি মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, উপজেলার গারোবাজার থেকে হতাহতরা ঘাটাইলের ঘাটাইল দিকে যাচ্ছিলো। এসময় রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলটি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লেগে যায়। এতে দুইজন আরোহী নিহত হয়। আহত হয় একজন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে নেয়া হয়েছে।


