টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফুড ফর্টফিকেশন এন্ড ফ্রোজেন ফুড প্রসেসিং ইন বাংলাদেশ: কারেন্ট সিনারিও এন্ড ফিউচার প্রসপেক্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজীম আখন্দ।
বিভাগের চেয়ারম্যান প্রফেসর আজিজুল হকের সভাপতিত্ব্ েবিশেষ অতিথি ছিলেন- লাইফ সায়েন্স অনুষদের ডিন আবু জুবাইর। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর এম. বোরহান উদ্দিন ও এসিআই এগ্রোলিংক লিমিটেডের ব্যবসায়িক পরিচালক সৈয়দ এম ইশতিয়াক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইএনএফএসির পরিচালক প্রফেসর সাইদুল আরেফিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ ও ফুড ফর্টিফিকেশন টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার গোলজার আহম্মেদ।
সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
পড়ুন- জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির সাবেক এমপি গোলাম মোস্তফা


