টাঙ্গাইলে ২শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সদর উপজেলার কান্দাপাড়া এলাকার প্রদীপ হরিজনের ছেলে প্রশান্ত হরিজন প্রভাত (২৫)। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার নির্দেশনায় পুলিশের একটি টিম সোমবার বিকেলে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। সময় বেবীস্ট্যান্ড এলাকা থেকে প্রশান্ত হরিজন প্রভাত গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


