28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২০:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর নারীর পা বাধা লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে গোলাপী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি। রোববার সকালে স্থানীয় লোকজন থানার পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরনের কাপর দেখে তার লাশ স্বামী কাদের মিয়া শনাক্ত করেছেন। এটি হত্যা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পড়ুন: নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

দেখুন: নির্বাচন বানচালে অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন