২৭/০২/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

বক্তারা বলেন, যুবদল হচ্ছে বিএনপি’র অগ্রণী শক্তি, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা রাখছে। তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সংগঠিত করতে যুবদল নিরলসভাবে কাজ করছে।

এসময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‌্যালির শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্যমে কাজ করার শপথ নেওয়া হয়।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

দেখুন: মহান বিজয়ের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ | ঘরে বাইরে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন