টাঙ্গাইলের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। সোমবার দুপুরে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে রোববার রাতে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক ন্যায় টাঙ্গাইলেও নিয়োগ দেয় সরকার। এস এম ওবায়দুল হক নাসির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপি’র মনোনয়ন পান এস এম ওবায়দুল হক। শেষ পর্যন্ত নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্র বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়।
এ ব্যাপারে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির বলেন, আমাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি জানান।
পড়ুন : প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে আবারও কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ


