১০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গ্রেপ্তারকৃত ইন্টার্ন চিকিৎসক ৫ দিনের রিমাণ্ডে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশ রুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেপ্তারকৃত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনের ৫দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে আদালতের বিচারক গোলাম মাহবুব খান এ রিমাণ্ড মঞ্জুর করেন।

এআর আগে এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে এক নারী চিকিৎসক ওয়াশ রুমে কলম সদৃশ্য ক্যামেরা দেখতে পান। এ সময় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক ঐ কলমি ছিনিয়ে নিতে চাইলে দুজনের মধ্যে তর্ক হয়। পরে বিষয়টি আমাদের কাছে অভিযোগ করলে আমরা গত রোববার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক আসলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে এক পর্যায়ে সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসককে পুলিশ তাদের হেফাজতে নেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন, ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে আদালদের বিচারক শুনানি শেষে ৫দিনেরই রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন