টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা।
সোমবার রাতে মিছিলটি উপজেলার কলেজ মোড় চত্বর থেকে বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে কলেজ মোড় চত্বর এসে শেষ হয়৷
এসময় পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা , উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক জি এস সাইফুল ইসলাম লাল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল-৩ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেয়। কিন্তু নাসিরের বাসা ঘাটাইলে নয়। ঘাটাইলের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নেতা কর্মীদের সাথে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু আজাদকে মনোনয়ন না দিয়ে নাসিরকে দেয়া হয়েছে। আমরা তা মানি না, কখনো মানবো না। অতিদ্রুতই নাসিরের মনোনয়ন বাতিল করে আজাদকে দেয়ার দাবি করছি।
পড়ুন : জামায়াতে ইসলাম নির্বাচন করলে ৫টির বেশি আসন পাবে না: কাদের সিদ্দিকী


