টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের শেষ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার ( সকাল ৭টায় পৌর শহরের কাগমারা পাড়ার মির্জা মাঠ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।
বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
পড়ুন- ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ
দেখুন- নির্বাচনে গণভোট নিয়ে আমরা অন্ধকারে আছি: হারুনুর রশিদ


