টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শরীফা হক এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুয়ায়ী, টাঙ্গাইল-৫ আসনে ৪ লাখ ৬২ হাজার ৪১২ টি ভোটারের মধ্যে মোট ভোট কাস্টিং হয় ২ লাখ ৮৮ হাজার ৮০ ভোট। এর মধ্যে বাতিল হয় ৪ হাজার ৪০১ ভোট৷ শতকরা হিসেবে মোট ৬৩. ২৫ ভাগ ভোট কাস্টিং হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।