২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইল -৫ আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যাগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশে মিছিল হয়।

এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শামিমুর রহমান খান শামিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, তাতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি৷

উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় বিএনপির টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন