২৬/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে-৮ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক দেয়া হয়।

বিজ্ঞাপন

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল প্রার্থীদের প্রতীক দেয়া হয়। তবে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন৷

এসময় প্রার্থীরা প্রতীক পেয়ে জনকল্যাণের পাশে থাকার প্রতিশ্রূতি ব্যক্ত করেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষে আমরা আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন করেছি। আজ থেকেই সেনাবাহিনীর, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধির লঙ্ঘনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জেলার ৮ টি সংসদীয় আসনে ৬৫ প্রার্থী মনোনয়ন জমা দেয়। এর মধ্যে যাচাই বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। গতকাল মঙ্গলবার ৯ জন মনোনয়নপত্র বাতিল করা হয়।

পড়ুন- পঞ্চগড়ের দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দেখুন- রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করেছি: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন