টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার আর এস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় আয়োজন করা হয় ।
যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,
ঢাকা মহানগরীর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, ডক্টর এসোসিয়েশন সদস্য ডা. শাহআলম তালুকদার প্রমুখ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাই তাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল সব সময় জনগণের পক্ষে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিএনপির অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


