২৭/০২/২০২৬, ৪:২৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে একই স্থানে ৩ সংগঠনের সমাবেশ, ১৪৪ ধারা জারি চলছে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে একই সময়ে একই স্থানে ৩ সংগঠনের সমাবেশ কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। এর মধ্যে উল্লেখিত স্থানে কোন প্রকার গণসংযোগ মিছিল, সভা সমাবেশ, শ্লোগান, শোভাযাত্রা, পিকেটিং, অস্ত্র-সস্ত্র বিস্ফোরক দ্রব্য পরিবহনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, ১ নভেম্বর শনিবার দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ফজলুল হক উপজেলা নির্বাহী অফিসারের কাছে অমুমতির আবেদন করেন। অন্যদিকে, একই স্থান ও তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেলদুয়ার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওয়াহেদুল্লাহ মিয়া সমাবেশ করার অমুমতি চান।একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা এবং গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, একই স্থানে একাধিক সংগঠন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলে বিশৃঙ্খলা এড়াতে জনগণের জানমাল রক্ষার্থে Í ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেলদুয়ার উপজেলার স্টেডিয়াম চত্বরের ৫০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি করতে পারবে না।

পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি

দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন