২৭/০২/২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ গোলাপী বেগম হত্যা মামলায় তাঁর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে শ^শুর বিশু মিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ অক্টোবর সন্ধায় গোপালী বেগম সদরের বাওয়ার রোডে তাঁর বাবার বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর গত ২৬ অক্টোবর সকালে উপজেলার বারোখালী খাল থেকে পা বাঁধা তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাপীর পিতা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কথাবার্তা ও আচার আচরণে সন্দেহ হওয়ায় গোপালী হত্যা মামলায় তার স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ৭ দিনের রিমাণ্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন: আমার লোক, তোমার লোক–এ কালচার থেকে বের হতে হবে দলগুলোকে : আসিফ নজরুল

দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন