টাঙ্গাইলের-৩ ঘাটাইল আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মত উপজেলা বিএনপির একাংশের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত উপজেলার কলেজ মোড় চত্বরে এ কর্মসূচি পালন করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত ঘাটালের রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন উপজেলা তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের নাম ঘোষণা করা হয়েছে।
পড়ুন: দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


