টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে প্রেসক্লাব কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমীন ও বিশিষ্ট ব্যবসায়ী, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সদস্য মো: কাউসার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া উপ-কমিটির আহŸায়ক অ্যাডভোকেট মালেক আদনান।
পরে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


