বিজ্ঞাপন

টানা ছুটি শেষে আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণিকক্ষের কার্যক্রম।

বিজ্ঞাপন

দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষ হয় গত বৃহস্পতিবার (২৬ মার্চ)। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস কার্যক্রম চালু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে পাঠদান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের দায়ের করা রিটের পর হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

পরবর্তীতে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বহাল রাখা হয়।

পড়ুন: ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদের অধিবেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন