গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়য়তার কারনে পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। অবিরাম ভারী র্বষণ ও পূর্নিমার জো’র প্রভাবে অতিরিক্ত পানিতে পটুয়াখালী জেলা শহরের অধিকাংশ সড়ক ও এলাকা তলিয়ে গেছে।
গতকাল সোমবার রাত থেকে একটানা বৃষ্টির কারনে মঙ্গলবার সকাল থেকে শহরের বেশিরভাগ সড়ক ও আশপাশের এলাকাগুলো হাঁটুসমান পানিতে ডুবে যায়।
সোমবার বিকাল ৩ টা থেকে মঙ্গলবার বিকাল ৩ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহাবুবা সুখী।
সরজমিনে ঘুরে দেখাগেছে জেলা শহরের নতুন সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলী স্কুল, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রোড, চরপাড়া, পোস্ট অফিস সড়ক, পুরান বাজার, পৌরসভার সামনের সড়ক, গাংচিল লেন, সবুজবাগ, তিতাস সিনেমা হল সংলগ্ন এলাকা, পুরানবাজারসহ বিভিন্ন এলাকায় টানা বর্ষনে ও জোয়ারের পানিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে।
এ সব সড়ক এলাকার বসতবাড়ি, স্কুল কলেজ, দোকানসহ বিভিন্ন বেসরকারী অফিসে পানি প্রবেশ করে তলিয়ে গেছে দেখা গেছে।
অপরদিকে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে শ্রেনী কক্ষে হাটু পানিত জলবদ্ধতার কারনে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মঙ্গলবারের অর্ধ র্বাষিকী পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধানগন জানিয়েছেন।
অধিকাংশ দোকানিরা পানির কারনে ব্যবসা বানিজ্য বন্ধ করে ভোগান্তিতে পরেছে। দোকানে থাকা মালামাল নস্ট হচ্ছে বলেও ক্ষতিগ্রস্থরা জানান।
এদিকে জোয়ারের পানি ও ভারী বর্ষনে সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতকরা ৩০ ভাগ আমনের বীজতলা ক্ষতির আশংঙ্খা রয়েছে বলে সদর উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা মোঃ এখলাছুর রহমান জানিয়েছেন। এছাড়া বাড়ির আঙ্গিনাসহ ক্ষেত খামারের বিভিন্ন সবজি ফসলও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছে একাধিক সবজি চাষীরা জানিয়েছেন।
পড়ুন: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ দুষ্কৃতিকারী আটক
দেখুন: দেশ ছাড়লেন ওবায়দুল কাদের কীভাবে, ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল
ইম/


