বিজ্ঞাপন

টানা ১৪ দিন ধরে চলছে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলন

স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন টানা ১৪ দিনের ধরে চলছে। তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে দেশের সব ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনগুলো।

এদিকে, দীর্ঘ সময় ধরে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থায় রয়েছে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ক্যাম্পাস।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনটি মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

অন্যদিকে, সরকারিভাবে ৩৬তম ব্যাচে ভর্তি কার্যক্রমের ঘোষণা দেওয়া হলেও চলমান আন্দোলনের কারণে রোববার (১৩ জুলাই) পর্যন্ত কেউ ভর্তি হতে পারেননি। প্রতি বছর ২৫ জন করে ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। সোমবার (১৫ জুলাই) ভর্তি কার্যক্রমের শেষ দিন হলেও আন্দোলনের কারণে কলেজ কার্যত বন্ধ এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত তারা নতুন ভর্তি কার্যক্রম হতে দেবেন না।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, আমরা কোনো রাজনৈতিক দাবিতে মাঠে নামিনি, এটা আমাদের পেশাগত ন্যায্য অধিকারের প্রশ্ন। দাবি আদায় না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

তারা প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কাছে দ্রুত স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবি জানিয়ে বলেন, এ দাবির বাস্তবায়ন ছাড়া আন্দোলন থেকে সরে আসা সম্ভব নয়।

পড়ুন: দিল্লিতে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন