ফ্যাসিস্ট সরকার প্রধান আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকির কোনো চিঠি আমরা পাইনি। কেননা, গত ৫ জুন থেকে আমরা ছুটিতে। রোববার (৮ জুন) বিকেলে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
এর আগে ‘যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন’ বলে সংবাদ প্রকাশ করে যুক্তরাজ্যেভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, সম্প্রতি টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি পরিষ্কার করার’ উদ্দেশ্যেই তিনি ড. ইউনূসের সাক্ষাতের আশা প্রকাশ করেছেন।
এ লক্ষ্যে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে চিঠি লিখেছেন। চিঠিতে টিউলিপ বলেছেন, দুদকের পক্ষ থেকে আমার বিরুদ্ধে যে প্রশ্ন তোলা হয়েছে তা একটি ভুল বোঝাবুঝির ফল। আমি আশা করি, লন্ডনে আপনার সফরের সময় সাক্ষাতের সুযোগ পেলে বিষয়টি স্পষ্ট করা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, দুদকের কাছে আমার আইনজীবীরা বারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি। বরং তারা ঢাকায় একটি এলোমেলো ঠিকানায় চিঠি পাঠাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। অথচ, প্রতিটি পদক্ষেপ আগে থেকেই মিডিয়াতে ব্রিফ করা হচ্ছে, কিন্তু আইনি পক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না।
পড়ুন : লন্ডনে ড. ইউনূসের সাথে দেখা করতে টিউলিপ সিদ্দিকের চিঠি


