বিজ্ঞাপন

টিকিট কালোবাজারির কারসাজি চলতে দেওয়া হবে না” : ডিসি সারওয়ার আলম


সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্টেশনে পৌঁছে সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

নিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন,‘এখন টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তারপরও কীভাবে টিকিট কালোবাজারি হয়-এটি আমরা তদন্ত করে দেখব। স্টেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের অনিয়মে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা টিকিট কালোবাজারি করছে, তারা অনলাইনে একাধিক অ্যাকাউন্ট খুলে মুহূর্তের মধ্যে অনেকগুলো টিকিট সংগ্রহ করছে-এটি এক ধরনের কারসাজি। এমন অনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যায় না। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা প্রশাসক জানান, যাত্রীসেবার মান বাড়াতে বিশেষ কোচ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে, যাতে যাত্রীসাধারণ ছিনতাই বা অন্য কোনো অপরাধের শিকার না হন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও রেলওয়ে কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও পরামর্শ শোনেন।

ডিসি সারওয়ার আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন-যাত্রীসেবা আরও উন্নত করতে স্টেশনের শৃঙ্খলা বজায় রাখা, ভ্রাম্যমাণ দোকান ও অনিয়ম নিয়ন্ত্রণে রাখতে এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে।

এ সময় সিলেট রেলওয়ে বিভাগের কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কাস্তে প্রতীকের বিজয়েই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে : জাহাঙ্গীর হোসেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন