টিকিট বিক্রি ও অর্থ লেনদেনে স্বচ্ছতার অভাবে এবং টাকা পাচারের অভিযোগ ওঠায় দক্ষিণ কোরিয়া রুটে পরিচালিত নন-শিডিউল যাত্রীবাহী চার্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ কাওসার।
কোরিয়ান এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির পদ্ধতি, বাংলাদেশ থেকে কোরিয়ায় অর্থ স্থানান্তর এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া ও অভিযোগের সঠিক জবাব না আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অভিযোগের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চার্টার ফ্লাইটকে অনুমতি দেয়া হবে না বলেও জানিয়েছে বেবিচক।
বিজ্ঞাপন


