০২/০৩/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টিসিবির চাল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল সভাপতি আহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় টিসিবির খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনাবেচাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আহত হন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঠানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে টিসিবির চাল ক্রয়-বিক্রয়ে জড়িতদের ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

স্থানীয়রা জানান, জেলার ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি চলে। সেখানে সুবিধাভোগীদের থেকে টিসিবির চাল ক্রয় করেন হোপ গ্রামের খায়রুল মেম্বারের ছেলে শাহিনুর ইসলাম সুমন। পরে অবৈধভাবে ক্রয় করা চাল বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় তা আটক করে খায়রুল ইসলামের (মেম্বার) প্রতিপক্ষ মাসুদ মেম্বারের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে বড়তারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর ইসলামসহ ৫ জন আহত হন। পরে গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে টিসিবির চাল ক্রয়-বিক্রয়ে জড়িত খায়রুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়েছিল। পরে সেখানে চাল ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মারামারিতে ছাত্রদলের সেক্রেটারি আহত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে তারা অভিযোগ করবে বলে জানতে পেরেছি।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, টিসিবির চাল ক্রয়ের অপরাধে অভিযুক্ত অপরাধ স্বীকার করলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : লোকজ ঐতিহ্যের ছোঁয়ায় জয়পুরহাটের কুটির শিল্প মেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন