33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ বৃষ্টিতে সেমিফাইনাল বাতিল হলে ফাইনালে উঠবে কারা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষে চূড়ান্ত চার দল হলো ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালটি হবে বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে স্বাগতিক ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন

আইসিসি জানিয়েছে, বৃষ্টি বা অন্যান্য কারণে খেলা বন্ধ হলে রিজার্ভ ডে’র ব্যবস্থা থাকবে। নকআউট ম্যাচে দুই ইনিংসের কমপক্ষে ১০ ওভার খেলা আবশ্যক। যদি নির্ধারিত দিনে খেলা পুরোপুরি শেষ না হয়, তবে অতিরিক্ত ৯০ মিনিট খেলার সুযোগ দেওয়া হবে।

এরপরও খেলা সম্ভব না হলে, রিজার্ভ ডেতে বাকি অংশ খেলা হবে, যেখানে ১২০ মিনিটের সময় বরাদ্দ রাখা আছে। যদি নির্ধারিত দিনে এক ওভারও খেলা না হয়, তবে রিজার্ভ ডেতে খেলা শুরু হবে শূন্য থেকে।

সবকিছুই যদি ব্যর্থ হয়, তাহলে সুপার এইটের পয়েন্ট টেবিলের ভিত্তিতেই ফাইনালিস্ট নির্ধারিত হবে। সেই পরিস্থিতিতে গ্রুপের শীর্ষে থাকা দলগুলো সুবিধা পাবে। এই নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বিজয়ী হিসেবে ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

পড়ুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন নেপালে | 

দেখুন:চ্যাম্পিয়ন চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন