22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন পাচারকারী আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারী কেফায়েত উল্লাহ (৩০) টেকনাফ ও জাহেদ হোসেন (৩২) পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অন্যদিকে অদ্য দুপুর ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন