১১/০২/২০২৬, ২১:৩৬ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় উৎসব

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় হয়ে গেল দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, সুমন আলী, মেহেদী হাসান, সহকারি কোচ সেলিম হোসেন সরদারসহ অন্যান্যরা।

দিনব্যাপী এই উৎসবে সবুজ ঘাসের গালিচায় শিশু ক্রিকেটারদের উচ্ছ্বাস আর সাদা পোশাকের বোলিং, ফিল্ডি ও ব্যাটের শব্দে মুখোর ছিলো স্টেডিয়ামটি। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে ক্রিকেটাররা দুইটি গ্রুপে ৬টি দলে ভাগ হয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

এক স্কুলপড়ুয়া ক্ষুদে ক্রিকেটার রাব্বানী বলেন, আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই, বিশেষ করে টেস্টে। সাদা পোশাকে খেলাটা স্বপ্ন। আমার আইডল হলেন মুশফিকুর রহিম। আমি তার মতো ক্রিকেটার হতে চাই।

টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন বলে জানান আয়োজকরা।

পড়ুন: পীরগঞ্জে সাংবাদিকের বাড়ি থেকে দুটি গরু চুরি

দেখুন: বরগুনার আদালতে জনরোষে সাবেক এমপি শম্ভু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন