বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর, আছে উচ্ছ্বাস আছে দীর্ঘশ্বাস

ক্রিকেটের সবচেয়ে অভিজাত ক্লাব টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক আজ থেকে ঠিক ২৫ বছর আগে এই দিনে।

বিজ্ঞাপন

ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৭৭ সালের মার্চে। মাস-দিন ধরে একেবারে নিখুঁত হিসাবে না গেলে টেস্ট ক্রিকেটের বয়স এখন ১৪৮ বছর। প্রথম টেস্টের দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে পদচারণও ঠিক ১৪৮ বছর ধরে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পর টেস্ট পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আবাহন দক্ষিণ আফ্রিকার। প্রথম টেস্টের প্রায় এক যুগ পর, ১৮৮৯ সালের মার্চেই দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার তাই ১৩৬তম বছর চলছে। পর্যায়ক্রমে বাকি দেশগুলোর কথা যদি বলে যাই—টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ আছে ৯৭ বছর, নিউজিল্যান্ড ৯৫, ভারত ৯৩, পাকিস্তান ৭৩, শ্রীলঙ্কা ৪৩ ও জিম্বাবুয়ে ৩৩ বছর। টেস্ট পরিবারে বাংলাদেশের জুনিয়র দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের এটি সপ্তম বছর চলছে।


টেস্ট ক্রিকেটের সঙ্গেও এই ভূখণ্ডের অনেক পুরোনো পরিচয়। স্বাধীনতার আগেই ঢাকায় ৭টি টেস্ট ম্যাচ হয়েছে।সেটা অবশ্যই পাকিস্তানের অংশ হিসাবে। প্রথম প্রতিপক্ষ ছিলো ভারত।

২০০০ সালের আজকের দিনেই (১০ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ তখনো প্রতিপক্ষ ছিলো ভারত।

পড়ুন-ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে যা বললেন বুলবুল

দেখুন- সিলেটে আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন